প্রকাশিত: 7:26 PM, November 12, 2025
দক্ষিণ কোরিয়ার জন্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে দেশটি। পুরো জাতি প্রায় ২৫ মিনিটের জন্য নীরব হয়ে যাবে। আকাশে কোনো বিমান উঠবে বা নামবে না, রাস্তায় কোনো গাড়ির হর্ন শোনা যাবে না, নির্মাণকাজের শব্দও থেমে যাবে।
কারণ, দেশের সাড়ে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেবে ইংরেজি শ্রবণ (লিসেনিং) পরীক্ষায়। এটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং (수능)-এর অংশ হিসেবে।
স্থানীয় সময় দুপুর ১টা ১০ থেকে ১টা ৩৫ পর্যন্ত এই বিশেষ নীরবতা বজায় থাকবে।
প্রতিবছর এই দিনটি দক্ষিণ কোরিয়ার জন্য বিশেষ। কারণ সুনুং পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় জীবন ও ক্যারিয়ার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরীক্ষার সময় কোনো ধরনের শব্দ শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য সরকার, নাগরিক এবং পরিবহনসহ সব ব্যবস্থা একযোগে এই ২৫ মিনিটের নীরবতা পালন করে।
এই ঐতিহ্যপ্রথা দেশের নাগরিকদের মধ্যে এক ধরনের ঐক্যবোধ তৈরি করে এবং শিক্ষার্থীদের প্রতি সমর্থন দেখানোর একটি প্রতীক হয়ে দাঁড়ায়।

নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest