প্রকাশিত: 12:44 PM, November 29, 2025
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মাস্টারক্লাস অন ফান্ডামেন্টালস অব রিসার্চ’র গবেষণায় নতুন দিগন্ত
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষণা সংগঠন Metropolitan University Research Society (MURS)-এর উদ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি–১ (GL-1) হলে ‘মাস্টারক্লাস অন ফান্ডামেন্টালস অব রিসার্চ’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি, গবেষণার মৌলিক ধারণা সুস্পষ্ট করা এবং আন্তর্জাতিকমানের গবেষণায় অংশগ্রহণে উৎসাহিত করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
শনিবার সকাল ১১টায় কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল।
তিনি MURS-এর সংগঠক সদস্যদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহের প্রশংসা করে বক্তব্য শুরু করেন। গবেষণার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তঃবিষয়ক (Cross-domain) গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে তিনি আলোকপাত করেন।
তিনি বলেন, “গবেষণায় দক্ষ হওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের বিষয়ের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।”
গবেষণার ধাপ, গবেষণাপত্র রচনার কৌশল, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের (Data Analysis) বিভিন্ন পদ্ধতি তিনি উদাহরণসহ ব্যাখ্যা করেন। আধুনিক গবেষণা-টুল যেমন NotebookLM ও ব্রিকস.ai ব্যবহার করে কীভাবে গবেষণাকে আরও সহজ ও কার্যকর করা যায়—তা দেখিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করেন। পাশাপাশি গবেষণার বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা, গবেষণাভিত্তিক নতুন ধারণা তৈরির প্রক্রিয়া, এবং আন্তর্জাতিকমানের গবেষণায় নিজেকে উপযোগী করে তোলার পরামর্শ দেন। পরিশেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ড. আফজাল সেগুলোর বিস্তারিত উত্তর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MURS-এর প্রেসিডেন্ট এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ সাইদুর রহমান পলাশ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত গবেষণায় সম্পৃক্ত হওয়ার উপকারিতা, ভবিষ্যতে গবেষণামুখী ক্যারিয়ারের সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা-ভিত্তিক পরিবেশ গড়ার গুরুত্ব তুলে ধরেন।
ফিউচারনেশন (Futurenation)-এর সহযোগিতা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) সমর্থনে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। MURS-এর এক্সিকিউটিভ সদস্যরা ফুল দিয়ে প্রধান বক্তাকে সম্মান জানান।
এ ছাড়াও উপস্থিত থাকতে না পারলেও মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমিরেটাস চেয়ারম্যান ড. তৌফিকুর রহমান চৌধুরী স্যার এবং বর্তমান চেয়ারম্যান ড. তানভীর এম. ও রহমান চৌধুরী স্যার দূর থেকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বার্তা পাঠান। বিশ্ববিদ্যালয়ের গবেষণা উন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের ক্ষেত্রে তাঁদের অব্যাহত সমর্থন এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তাঁদের শুভেচ্ছা বার্তা শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি নতুন উদ্যম, ইতিবাচক মনোভাব এবং আন্তর্জাতিক গবেষণায় যুক্ত হওয়ার অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সনদপত্র (Certificate) প্রদান করা হবে এবং খুব শীঘ্রই সনদপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
উচ্চশিক্ষায় গবেষণার গুরুত্ব অনস্বীকার্য। ক্যাম্পাসে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষার্থীদের আধুনিক গবেষণা-প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং আন্তর্জাতিকমানের গবেষণায় সম্পৃক্ত করার লক্ষ্যেই MURS-এর এই উদ্যোগ। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব আরও সুদৃঢ় হবে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest