প্রকাশিত: 1:12 AM, November 21, 2025
বিবৃতিতে ডা. শফিকুর রহমান
‘আলী আহসান মুজাহিদ ইসলামী আন্দোলনের এক আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা ছিলেন-ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতি প্রদান করেছেন।
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামী আন্দোলনের এক আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা ছিলেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, ভোটাধিকার এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ ভূমিকা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।
২০০১-২০০৬ মেয়াদে ৪ দলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে দায়িত্ব পালন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। সেই ধারাবাহিকতায় জনাব মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষের ভিত্তিতে তাঁকে মৃত্যুদ- দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে পূর্বের রায়গুলো ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায় ও প্রহসনমূলক। তাছাড়া যে প্রধান বিচারপতির নেতৃত্বে তাঁর মৃত্যুদন্ডের রায় ঘোষণা করা হয়েছিল, তিনি নিজেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তার বিচারও ন্যায়ভ্রষ্ট। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে জনাব মুজাহিদসহ জামায়াতে ইসলামী’র শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যুদন্ড কার্যকর করা হয়। শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ ও রক্তের বিনিময়ে একদিন এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতি আজ গভীরভাবে তাঁর শূন্যতা অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
মহান রাব্বুল আলামীন জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চতম স্থান দান করুন। তাঁর অসমাপ্ত কাজ আঞ্জাম দেয়ার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”


নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest