সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 3:45 PM, November 16, 2025

সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

`সিলেটবাসী’ ব্যানারে ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলকারীরা জানান, এর আগের দিন শনিবার রাতের মধ্যে সিলেটে অন্তত দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৬ ও ১৭ আগস্ট আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ‘উস্কানি’তেই এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

অভিযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে আনোয়ারুজ্জামান চৌধুরীকে উল্লেখ করে উত্তেজনাপূর্ণ স্লোগান ছিল।

অগ্নিসংযোগের ঘটনার তদন্ত নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ