প্রকাশিত: 4:23 PM, November 15, 2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন বলেছেন, সিলেটের সীমান্তবর্তী ৩টি উপজেলা নিয়ে সিলেট-৪ আসন। এই উপজেলাগুলো প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর। সঠিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ হলে এই এলাকা পিছিয়ে থাকতো না।
তিনি বলেন, স্রষ্টা প্রদত্ত এইসব সম্পদকে যথাযথ ব্যবহারের জন্য সঠিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী চায় সৎ, যোগ্য ও দক্ষ সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ ও জনগণের টেকসই উন্নয়ন। জামায়াত ক্ষমতায় গেলে সিলেট-৪ আসন হবে দেশের অন্যতম সমৃদ্ধ এলাকা।
তিনি শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজার এলাকায় জনশক্তি সমাবেশ ও এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় জামায়াতনেতা মাওলানা তৈয়িব আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াত আমীর মাস্টার আবুল হোসেন, উপজেলা নায়েবে আমীর ডা. আব্দুন নুর, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ। বক্তব্য রাখেন নেছার আহমদ, এমদাদ আহমদ, সেলিম উদ্দিন ও মঞ্জুর আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি


নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest