প্রকাশিত: 3:16 AM, December 10, 2025
দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত
অনলাইন ডেস্ক
ছবিতে ডা. শফিকুর রহমান ও ফেসবুক পেজ থেকে পাওয়া জামায়াতের ইশতেহার সংক্রান্ত প্রচারিত ফটোকার্ড।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফরমে সাধারণ জনগণের মতাতম নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।’
মতামত পাঠানোর প্ল্যাটফরম ‘জনতার ইশতেহার’ আসছে বলেও জানানো হয় ওই পোস্টে।
বিডি-প্রতিদিন


নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest