প্রকাশিত: 6:02 AM, November 21, 2025
মিরপুর টেস্ট: ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত, ৭ উইকেটে ২১১ রান নিয়ে লাঞ্চে আয়ারল্যান্ড
১১: ৪২
আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১
১১: ০১
ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত
১০: ৫৬
ভূমিকম্প!
১০: ১৪
আয়ারল্যান্ডের ভালো শুরু
১৬: ৫৮ , নভেম্বর ২০
দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৯৮/৫
১৬: ৩৭ , নভেম্বর ২০
টেক্টরকে ফিরিয়ে পঞ্চম উইকেট এনে দিলেন তাইজুল
১৬: ০৫ , নভেম্বর ২০
মুরাদের দ্বিতীয় শিকার
১৬: ০০ , নভেম্বর ২০
ফিরলেন কারমাইকেল
১৫: ৪৪ , নভেম্বর ২০
আয়ারল্যান্ড ৪০৯ রানে পিছিয়ে
১৪: ১৫ , নভেম্বর ২০
আয়ারল্যান্ডের সাবধানি শুরু
১৩: ১৭ , নভেম্বর ২০
বাংলাদেশের আরেকটি কীর্তি
১৩: ১৪ , নভেম্বর ২০
তিনটি শতরানের জুটিতে রেকর্ড
১৩: ১২ , নভেম্বর ২০
ফিরলেন তাইজুলও
১২: ৫৮ , নভেম্বর ২০
৪৭ রানে ফিরলেন মিরাজ
১২: ৪১ , নভেম্বর ২০
লিটন ও মিরাজের শতরানের জুটি
১২: ২৭ , নভেম্বর ২০
বাঁচলেন লিটন
১১: ৩৭ , নভেম্বর ২০
আরও একটি বাংলাদেশের সেশন
১০: ৫৪ , নভেম্বর ২০
মিরাজকে নিয়ে এগোচ্ছেন লিটন
০৯: ৫৭ , নভেম্বর ২০
লিটনের ফিফটি ও শতরানের জুটি
০৯: ৩৭ , নভেম্বর ২০
মুশফিকের ইতিহাস
১৬: ৩৮ , নভেম্বর ১৯
মুশফিক ৯৯* ও বাংলাদেশের ২৯২/৪
১৬: ০০ , নভেম্বর ১৯
মুশফিক ও লিটনের জুটি
১৫: ০৫ , নভেম্বর ১৯
লিটনের কীর্তি
১৪: ৫৭ , নভেম্বর ১৯
লিটনের ‘সেঞ্চুরি’
১৪: ৪০ , নভেম্বর ১৯
ইনিংস বড় হলো না মুমিনুলের
১৪: ৩৫ , নভেম্বর ১৯
মুশফিকের ফিফটি
১৪: ১৮ , নভেম্বর ১৯
বাংলাদেশের সেশন
১৩: ২৭ , নভেম্বর ১৯
মুমিনুলের ফিফটি
১৩: ১৩ , নভেম্বর ১৯
জীবন পেলেন মুশফিকও
১২: ২১ , নভেম্বর ১৯
জীবন পেলেন মুমিনুল
১১: ৩৭ , নভেম্বর ১৯
প্রথম সেশন কোন দলের
১১: ২২ , নভেম্বর ১৯
আবার ম্যাকব্রাইন
১১: ১২ , নভেম্বর ১৯
ফিরলেন আরেক ওপেনার
১০: ৩৪ , নভেম্বর ১৯
রিভিউ নিয়ে সাদমানকে ফেরাল আয়ারল্যান্ড
১০: ২৭ , নভেম্বর ১৯
টেস্টে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ
০৯: ৫৫ , নভেম্বর ১৯
মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব যা লিখেছেন
০৯: ২৮ , নভেম্বর ১৯
শততম টেস্টের আগে মুশফিক যা বলেছেন
০৯: ২৫ , নভেম্বর ১৯
মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল
০৯: ২২ , নভেম্বর ১৯
মুশফিককে বিশেষ ক্যাপ উপহার
০৯: ১৫ , নভেম্বর ১৯
মিরপুরে এখন যা হচ্ছে
০৯: ১২ , নভেম্বর ১৯
একাদশে দুই পরিবর্তন
০৯: ০৬ , নভেম্বর ১৯
বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করবে
০৯: ০৪ , নভেম্বর ১৯
বাংলাদেশ ১–০ তে এগিয়ে
০৮: ৪১ , নভেম্বর ১৯
আজ মুশফিকের দিন
১১: ৪২
আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১
৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড প্রথম সেশন শেষ করেছে ৭ উইকেটে ২১১ রান নিয়ে। এই সেশনে আয়ারল্যান্ড তুলেছে ১১১ রান, উইকেট হারিয়েছে দুটি। আউট হয়েছেন স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইন। দুজনকেই ফিরিয়েছেন তাইজুল।
৫৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন টাকার, ২৪ রানে অপরাজিত নিল।
১১: ০১
ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৬০ ওভারে ১৮০/৭। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৯৬ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।
ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল। খেলা এরপর পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৫৯তম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল্ড করেন ডোয়েনিকে (৪৬)। তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রাইন।
ক্রিজে আছেন জর্ডান নিল ও লোরকান টাকার।
১০: ৫৬
ভূমিকম্প!
ঢাকাসক দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।
শেরেবাংলা স্টেডিয়ামেও ভূ–কম্পন অনুভূত হয়েছে। সেখান থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, মাঠজুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। খেলাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।
ভূমিকম্পের খবর পড়তে ক্লিক করতে পারেন নিচের লিংকে:
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পে বন্ধ ছিল খেলা
ভূমিকম্পে বন্ধ ছিল খেলাশামসুল হক
১০: ১৪
আয়ারল্যান্ডের ভালো শুরু
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৯ ওভারে ১৫০/৫
তৃতীয় দিন শুরুটা ভালোই করেছেন আয়ারল্যান্ড। গত দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান টাকার ও ডোয়েনি আজ সকালে তুলেছেন ৫২ রান। সব মিলিয়ে এই জুটি থেকে এসেছে ৫৬ রান। ৩৪ রানে ব্যাট করছেন ডোয়েনি, টাকার ৩১।
১২ রানে জীবন পেয়েছেন ডোয়েনি। ইবাদতের করা ইনিংসের ৪২তম ওভারে গালিতে মাহমুদুল ক্যাচ নিতে পারেননি।
১৬: ৫৮ , নভেম্বর ২০
দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৯৮/৫
দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের খেলোয়াড়েরা
দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের খেলোয়াড়েরাশামসুল হক
মুশফিকুর রহিমের শততম টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারানো আইরিশরা ফলো অনের শঙ্কায় পড়ে দিন শেষ করেছে। এর আগে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রান করে বাংলাদেশ।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৪ উইকেটে ২৯২ রান নিয়ে আর মুশফিক ৯৯ রান নিয়ে। শততম টেস্টে শতকের দেখা পেতে আজ মোটেই দেরি করেননি মুশফিক। একাদশ খেলোয়াড় হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়ে আউট হয়েছেন ১০৬ রানে।
এরপর বাংলাদেশের ইনিংসটা টানেন লিটন দাস। টেস্টে পঞ্চম সেঞ্চুরি পাওয়া লিটন ফিরেছেন ১২৮ রান তুলে। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ১০৯ রানে ৬ উইকেট পেয়েছেন। টেস্ট এটিই তাঁর সেরা বোলিং।
এরপর আইরিশদের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৪১ রান। পল স্টার্লিংকে এলবিডব্লু করে জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। এরপর তুলে নেওয়া ৪ উইকেটই পেয়েছেন স্পিনাররা। সর্বোচ্চ ২টি বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১.১ ওভারে ৪৭৬ (লিটন ১২৮, মুশফিক ১০৬, মুমিনুল ৬৩, মিরাজ ৪৭; ম্যাকব্রাইন ৬/১০৯)।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (স্টার্লিং ২৭, বলবার্নি ২১; মুরাদ ২/১০, মিরাজ ১/১১, খালেদ ১/৩০, তাইজুল ১/৩২)।
১৬: ৩৭ , নভেম্বর ২০
টেক্টরকে ফিরিয়ে পঞ্চম উইকেট এনে দিলেন তাইজুল
হাসান মুরাদের করা আগের ওভারে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন হ্যারি টেক্টরকে। আইরিশ ব্যাটসম্যান রিভিউ নিয়ে বদলেছিলেন এলবিডব্লুর সিদ্ধান্ত। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের করা পরের ওভারে আবার আঙুল উঠল টেক্টরের বিপক্ষে। এবার আর রিভিউ নিয়ে বাঁচতে পারেননি টেক্টর। আম্পায়ার্স কলের কারণে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষেই গেছে। ৯৪ রানে পঞ্চম উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। তাইজুলের এটি প্রথম উইকেট।
১৬: ০৫ , নভেম্বর ২০
মুরাদের দ্বিতীয় শিকার
দ্বিতীয় উইকেট পেলেন মুরাদ। তাঁর দুর্দান্ত বলে ফিরলেন ক্যাম্ফার। ফিরেছেন শূন্য রানে। ৮৪ রানে ৪ উইকেট নেই আইরিশদের।
১৬: ০০ , নভেম্বর ২০
ফিরলেন কারমাইকেল
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬.২ ওভারে ৮৪/৩
খালেদ, মুরাদের পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিলেন মিরাজ। তিনি ফিরিয়েছেন কারমাইকেলকে। ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়েছেন কারমাইকেল। তিনি করেছেন ১৭ রান।
১৫: ৪৪ , নভেম্বর ২০
আয়ারল্যান্ড ৪০৯ রানে পিছিয়ে
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৩ ওভারে ৬৭/২
হাসান মুরাদের বলে ফিরলেন বলবার্নি। ২১ রান করা আইরিশ অধিনায়ক ক্যাচ দিলেন নাজমুল হোসেনকে।
১৪: ৫৭ , নভেম্বর ২০
ফিরলেন পল স্টার্লিং
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১২ ওভারে ৪৩/১
আইরিশ ওপেনার স্টার্লিংকে এলবিডব্লিউ করেছেন পেসার খালেদ। তাতে ভেঙেছে ৪১ রানের ওপেনিং জুটি। ২৭ রান করেছেন স্টার্লিং।
১৪: ১৫ , নভেম্বর ২০
আয়ারল্যান্ডের সাবধানি শুরু
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৩ ওভারে বিনা উইকেটে ৮। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাবধানি শুরু করেছেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি বলবার্নি। দুই পেসার ইবাদত হোসেন ও খালেদ আহমেদ বোলিং করছেন দুই প্রান্ত থেকে।
১৩: ৪৫ , নভেম্বর ২০
বাংলাদেশের ৪৭৬
মুশফিক–লিটনের সেঞ্চুরিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলতে পেরেছে ৪৭৬ রান। ১৪১.১ ওভারে গুটিয়ে দল নাজমুলের দল। আইরিশ স্পিনার ম্যাকব্রাইন নিয়েছেন ৬ উইকেট।
এই ইনিংসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। এ ছাড়া তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক–মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক লিটন, ষষ্ঠ উইকেটে লিটন–মিরাজ শতরানের জুটি গড়েছেন। রানটা আরও বড় হতে পারত। তবে বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে।
১৩: ১৭ , নভেম্বর ২০
বাংলাদেশের আরেকটি কীর্তি
৩
নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়ল বাংলাদেশ। এর আগের দুটি ঘটনাই ২০১৩ সালে। একটি শ্রীলঙ্কা ও অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে।
১৩: ১৪ , নভেম্বর ২০
তিনটি শতরানের জুটিতে রেকর্ড
৩
মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি প্রথম। সব দেশ মিলিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার ঘটনা এ নিয়ে ঘটল তিনবার। এর আগে দুবার হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৯) এবং পাকিস্তান-শ্রীলঙ্কা (২০২৩) টেস্টে।
১৩: ১২ , নভেম্বর ২০
ফিরলেন তাইজুলও
লিটনের পর তাইজুলও ফিরে গেছেন দ্রুত। হোয়ের বলে বোল্ড হয়েছেন তিনি। করেছেন ৪ রান।
১৩: ০৫ , নভেম্বর ২০
১২৮ রানে ফিরলেন লিটন
বাংলাদেশ ১ম ইনিংস: ১৩২ ওভারে ৪৩৭/৭
দ্রুত রান তোলার চেষ্টায় ফিরলেন লিটনও। হামফ্রিসের বলে সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। হাওয়ায় ভাসানো বলটিতে শট আগেই খেলে ফেলেন এই ব্যাটসম্যান, বল ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে।
১২: ৫৮ , নভেম্বর ২০
৪৭ রানে ফিরলেন মিরাজ
বাংলাদেশ ১ম ইনিংস: ১৩০ ওভারে ৪৩৩/৬
শুরুটা হয় এলবিডব্লিউ দিয়ে। স্পিনার হামফ্রিসের করা ইনিংসের ১২৯তম ওভারের পঞ্চম বলে মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ। অভিষিক্ত গ্যাভিন হোয়ের করা পরের ওভারেই মিরাজ তোলেন ক্যাচ। ক্যাচ মিস করেন টেক্টর। একই ওভারে এক বলে পরে আবার ক্যাচ তোলেন মিরাজ। কারমাইকেল সহজ ক্যাচটি ছাড়েননি।
১২: ৪১ , নভেম্বর ২০
লিটন ও মিরাজের শতরানের জুটি
৩
লিটন ও মিরাজ জুটি এরইমধ্যে রান তুলেছে ১১৪। টেস্টে এটি দুজনের তৃতীয় শতরানের জুটি।
১২: ২৭ , নভেম্বর ২০
বাঁচলেন লিটন
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৪ ওভারে ৩৯৮/৫
হামফ্রিসের বলে লিটনকে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। লিটন রিভিউ নিলে সিদ্ধান্ত তাঁর পক্ষে যায়। বল ট্রাকিং অনুযায়ী, লেগ স্টাম্প মিস করে বলটি।
১১: ৩৭ , নভেম্বর ২০
আরও একটি বাংলাদেশের সেশন
টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিনেও একই ধারা ধরে রেখেছে বাংলাদেশ। আজ প্রথম সেশনে খেলা হয়েছে ৩০ ওভার। রান উঠেছে ৯৫। এই সেশনে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ১০৩ রানে অপরাজিত আছেন লিটন, মিরাজ ৩০ রানে।
প্রথম সেশনে মুশফিক আউট হয়েছেন। তাঁকে ফিরিয়েছেন হামফ্রিস।
১১: ১২ , নভেম্বর ২০
লিটনের সেঞ্চুরি
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬ ওভারে ৩৮২/৫
সবার চোখ ছিল মুশফিকের দিকে। তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, মিরপুরে দ্বিতীয়।
এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন।
তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।
সেঞ্চুরির পর লিটন
সেঞ্চুরির পর লিটনশামসুল হক
১০: ৫৪ , নভেম্বর ২০
মিরাজকে নিয়ে এগোচ্ছেন লিটন
বাংলাদেশ ১ম ইনিংস: ১১১ ওভারে ৩৬১/৫
মুশফিক ফিরে যাওয়ার পর মিরাজের সঙ্গে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন। নিজেও আছেন সেঞ্চুরির পথে। অপরাজিত আছেন ৮৮ রানে।
১০: ১৩ , নভেম্বর ২০
মুমিনুলের পাশে মুশফিক
১৩
আজ মুশফিক ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের হয়ে যৌথভাবে এটি সর্বোচ্চ। সমান ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকের।
১০: ০৮ , নভেম্বর ২০
ফিরলেন মুশফিক
এমন একটি বলেরই হয়তো দরকার ছিল!
ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে।
আউট হওয়ার আগেই ইতিহাস গড়েছেন মুশফিক। আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তাঁর সঙ্গে হাত মিলিয়ে অভিবাদনও জানিয়েছেন।
১০: ০২ , নভেম্বর ২০
লিটন+মুশফিক
৭
টেস্টে মুশফিক ও লিটনের সপ্তম শতরানের জুটি এটি। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
০৯: ৫৭ , নভেম্বর ২০
লিটনের ফিফটি ও শতরানের জুটি
বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩০৯/৪
মুশফিকের সেঞ্চুরির পরপরই ফিফটি পেয়েছেন লিটন দাস। টেস্টে এটি লিটনের ২০তম ফিফটি। দুজনে মিলে গড়েছেন ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
মুশফিকের সেঞ্চুরিতে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
মুশফিকের সেঞ্চুরিতে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলামশামসুল হক
০৯: ৪০ , নভেম্বর ২০
মুশফিক ১১তম
মুশফিকের আগে যারা শততম টেস্টে সেঞ্চুরি করেছেন
মুশফিকের আগে যারা শততম টেস্টে সেঞ্চুরি করেছেনমাহফুজার রহমান
০৯: ৩৭ , নভেম্বর ২০
মুশফিকের ইতিহাস
শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক। সেই সঙ্গে রাঙালেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সকালও! সমর্থকদের মধ্যে যারা মাঠে আছেন তারা হয়তো একটু বেশিই ভাগ্যবান। মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে পেরেছেন নিজের ফোনেই। টেলিভিশনের পর্দা ও মোবাইল স্ক্রিনে চোখ রাখা সমর্থকদের তো এই সুযোগ নেই!
সেঞ্চুরির পর মুশফিক
সেঞ্চুরির পর মুশফিকশামসুল হক
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। মাইলফলক ছোঁয়ার ম্যাচটা এর চেয়ে ভালো করে কীভাবে উদযাপন করা যেত! ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক।
বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১২তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন।
১৬: ৩৮ , নভেম্বর ১৯
মুশফিক ৯৯* ও বাংলাদেশের ২৯২/৪
না হলো না!
৯০ ওভার শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তাঁরা। সেটি হয়নি। মুশফিক অপরাজিত রইলেন ৯৯ রানে। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।
মুশফিক আজ সেঞ্চুরিটি পাবেন কি না, শেষ কয়েক ওভার ধরে সবার মনে এ নিয়েই কৌতুহল ছিল। মুশফিকও হয়তো সেঞ্চুরিটি আজই করতে চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান! সেটি করেও পারেননি। সেই শট থেকে এসেছে ১ রান।
মুশফিকের ৯৯* ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে।
আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।
১৬: ০০ , নভেম্বর ১৯
মুশফিক ও লিটনের জুটি
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৬৯/৪
পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও লিটন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন। লিটন অপরাজিত আছেন ৩৯ রানে। ৮৫ রানে অপরাজিত মুশফিক।
এরইমধ্যে টেস্টে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন লিটন। ছাড়িয়ে গেছেন হাবিবুল বাশারকে।
১৫: ০৫ , নভেম্বর ১৯
লিটনের কীর্তি
৬
টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান করেছেন লিটন।
১৪: ৫৭ , নভেম্বর ১৯
লিটনের ‘সেঞ্চুরি’
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লিটনের শততম ম্যাচ। বড় ইনিংস খেলে নিশ্চয়ই মাইলফলক ছোঁয়ার ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন লিটন।
অন্যদিকে মুশফিক খেলছেন শততম টেস্ট।
১৪: ৪০ , নভেম্বর ১৯
ইনিংস বড় হলো না মুমিনুলের
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৪/৪
তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আউট মুমিনুল। স্পিনার ম্যাকব্রাইনকে সুইপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। মুমিনুলের ধারার ব্যাটসম্যানের জন্য একটু অদ্ভুত আউটই বটে! ১২৮ বলে ৬৩ রানে আউট হলেন মুমিনুল। মুশফিক অন্য প্রান্তে ৫৭ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।
৬৩ রানে আউট হলেন মুমিনুল
৬৩ রানে আউট হলেন মুমিনুলশামসুল হক
১৪: ৩৫ , নভেম্বর ১৯
মুশফিকের ফিফটি
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩ ওভারে ২০২/২
চা বিরতি শেষে তৃতীয় সেশনের প্রথম বলেই (৬৩তম ওভার) চার মেরে ফিফটি তুলে নেন মুশফিক। একই ওভারে দলীয় রান দুই শও পেরিয়ে যায় বাংলাদেশ
মুশফিক ৫৭ ও মুমিনুল ৬৩ রানে অপরাজিত।
১৪: ১৮ , নভেম্বর ১৯
বাংলাদেশের সেশন
বাংলাদেশ ১ম ইনিংস: ৬২ ওভারে ১৯২/৩
মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের। প্রথম সেশনের মতো এই সেশনেও খেলা হয়েছে ৩১ ওভার। এই সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৯২ রান। মুশফিক অপরাজিত ৪৮ রানে, মুমিনুল ৬২।
বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্য ভাগ্য ভালো। মুমিনুল এখন পর্যন্ত জীবন পেয়েছেন দুইবার, মুশফিক একবার। আয়ারল্যান্ড তিনটি ক্যাচই ছেড়েছে এই সেশনে।
১৩: ২৭ , নভেম্বর ১৯
মুমিনুলের ফিফটি
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৬৬/৩
টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ২৩ রানে জীবন পাওয়া মুমিনুল ব্যক্তিগত ৪৯ রানেও একবার জীবন পেয়েছেন। দুইবার জীবন পাওয়া মুমিনুল সেঞ্চুরি পাবেন কী?
প্রথম টেস্টে মুমিনুল ৮২ রান করেছিলেন।
১৩: ১৩ , নভেম্বর ১৯
জীবন পেলেন মুশফিকও
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৪৬/৩
ব্যক্তিগত ২২ রানে জীবন পেয়েছেন মুশফিক। অভিষিক্ত লেগ স্পিনার গ্যাভিন হোয়ের বল মুশফিকের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লরকান টাকারের কাছে যায়। সেটি গ্লাভসে আটকে রাখতে পারেননি টাকার। এর আগে জীবন পেয়েছেন মুমিনুলও।
মুমিনুল ও মুশফিক জুটি এরইমধ্যে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েছেন।
১২: ২১ , নভেম্বর ১৯
জীবন পেলেন মুমিনুল
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১১১/৩
ব্যক্তিগত ২৩ রানে জীবন পেলেন মুমিনুল। ম্যাকব্রাইনের বলে সুইপ খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। ক্যাচটি নিতে পারেননি কারমাইকেল।
১১: ৩৭ , নভেম্বর ১৯
প্রথম সেশন কোন দলের
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১ ওভারে ১০০/৩
মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ দল। ওপেনিং জুটিতে ৫২ রান তোলে বাংলাদেশ। দলকে ভালো শুরু এনে দিলেও ওপেনাররা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৪ রান। চারে নামা নাজমুল হোসেন আউট হয়েছেন ৮ রানে।
১৭ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। ৩ রানে অপরাজিত মুশফিক। আইরিশদের হয়ে ৩টি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন।
১১: ২২ , নভেম্বর ১৯
আবার ম্যাকব্রাইন
বাংলাদেশ ১ম ইনিংস: ২৮ ওভারে ৯৫/৩
ডানহাতি স্পিনার ম্যাকব্রাইনের ছক্কা মেরে ৮৮ বলের বাউন্ডারি খরা কাটিয়েছিলেন নাজমুল। তবে পরের বলেই হয়ে গেলেন বোল্ড। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন। ৮ রান করেছেন নাজমুল।
১১: ১২ , নভেম্বর ১৯
ফিরলেন আরেক ওপেনার
বাংলাদেশ ১ম ইনিংস: ২৫.১ ওভারে ৮২/২
ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার। ফিরলেন ওপেনার মাহমুদুল। বড় শট খেলতে গিয়ে ৩৪ রান করে ফিরেছেন মাহমুদুল। অনেকক্ষণ ধরেই কিপটে বোলিং করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন আইরিশ বোলাররা। সেই চাপ থেকে মুক্তি পেতেই হয়তো বড় শট খেলতে চেয়েছিলেন মাহমুদুল।
১০: ৩৪ , নভেম্বর ১৯
রিভিউ নিয়ে সাদমানকে ফেরাল আয়ারল্যান্ড
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪ ওভারে ৫২/১
৩৫ রান করে ফিরলেন সাদমান। ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাদমান। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেন অ্যান্ডি বলবার্নি। সফল হন তিনি।
১০: ২৭ , নভেম্বর ১৯
টেস্টে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস: ১৩.২ ওভারে ৫২/০
টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ১৩.২ ওভারে রান তুলেছে ৫২। বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান খেলছেন সাবলীলভাবে। সাদমান অপরাজিত ৩৫ রানে, মাহমুদুল ১৫ রানে।
সিলেট টেস্ট এই দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ১৬৮ রান।
০৯: ৫৫ , নভেম্বর ১৯
মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব যা লিখেছেন
আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপির বিনোদন কক্ষ থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশসহ বিশ্বের অগণিত ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং দলকে আপনার সেরাটা দিয়েছেন। যখন আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি, আর এখনো এবং যত দিন আমি ক্রিকেট খেলব আপনিই থাকবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এই শুভক্ষণে আমি আপনাকে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। এটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমি যেমন আপনার প্রথম ম্যাচে প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আমি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি আপনি এই ম্যাচ উপভোগ করবেন। যদি এমন হতো, আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠে আপনার গৌরবের দিনটাকে উদ্যাপন করতে পারতাম!
০৯: ২৮ , নভেম্বর ১৯
শততম টেস্টের আগে মুশফিক যা বলেছেন
আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যাঁরা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।
০৯: ২৫ , নভেম্বর ১৯
মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল
অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।
০৯: ২২ , নভেম্বর ১৯
পরিবারের সঙ্গে মুশফিক
পরিবারের সঙ্গে মুশফিকশামসুল হক
মুশফিককে বিশেষ ক্যাপ উপহার
মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক।
মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন হাবিবুল বাশার
মুশফিককে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন হাবিবুল বাশারশামসুল হক
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।
০৯: ১৫ , নভেম্বর ১৯
মিরপুরে এখন যা হচ্ছে
মুশফিকুর রহিমকে নিয়ে চলছে নানা আয়োজন। গ্যালারিতেও হাজির কিছু দর্শক। একই রকমের জার্সি গায়ে দিয়ে তাঁরা এসেছেন মুশফিকের শততম টেস্ট উদ্যাপন করতে। সতীর্থদের নিয়ে মাঠে ঢুকছেন মুশফিক।
সতীর্থদের নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন মুশফিক। পাশে আছেন ম্যাচ অফিশিয়াল ও সাপোর্ট স্টাফের সদস্যরা। মুশফিকের সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন আতাহার আলী খান।
০৯: ১২ , নভেম্বর ১৯
একাদশে দুই পরিবর্তন
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাঁদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ
০৯: ০৬ , নভেম্বর ১৯
বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করবে
মিরপুরে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ দল। এর আগের টেস্টে টসে জিতে ব্যাটিং করেছিল আয়ারল্যান্ড।
০৯: ০৪ , নভেম্বর ১৯
বাংলাদেশ ১–০ তে এগিয়ে
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের লক্ষ্য থাকবে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করা।
০৮: ৪১ , নভেম্বর ১৯
আজ মুশফিকের দিন
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম আজ খেলতে নামছেন তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট। শততম টেস্টে মুশফিকের জন্য মিরপুরে থাকবে বিশেষ আয়োজন।
প্রথম আলো


নির্বাহি সম্পাদক ও পরিচালকঃ নাজমুল কবীর পাভেল
উপ সম্পাদক: জুমা কবির মীম
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
প্রধান সম্পাদক: আল মুত্তাকিম কবীর সোহান
চিফ রিপোর্টারঃ আল মুক্তাধির কবির রোহান
আইটি এডিটর: মাসুম আহমেদ
২৫/ডি জালালী আম্বরখানা, সিলেট ৩১০০ ইমেইল : pavel.syl@gmail.com ফেইসবুক পেইজ : Facebook মোবাইল: +8801712540420
Design and Developed by Web Nest